1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন। - dailyjanatarshakti
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন।

মোঃ রবিউল আউয়াল , জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুরে
ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, হোসেনপুরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেকসোনা খাতুন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মাসুরুল হক রবিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তাজুদ্দিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সারোয়ার আলম নয়ন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতেই এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি