আশুতিয়া স্কুল মাঠে আবুল হাসিম সবুজের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত
মোঃ সুজন মিয়া (জুলাই যোদ্ধা), হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আবুল হাসিম সবুজের সমর্থনে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশুতিয়া স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ৫নং শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজের একমাত্র পুত্র আহমদ সিদ্দিকী হাসনাত এবং স্থানীয় যুবসমাজ যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রফেসর সাইদুল ইসলাম সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আবুল হাসিম সবুজ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন আবদুল্লাহ রফিকুল মাস্টার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহেদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন গোলাপ, ইউনিয়ন যুবদলের সভাপতি মারুফ মিয়া, হোসেনপুর উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে আবুল হাসিম সবুজকে জয়যুক্ত করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply