1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল। ‎ - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল। ‎

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

‎ শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল।
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল।
‎
‎মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১২ নভেম্বর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
‎
‎বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
‎
‎রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতিতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি