1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় ​নিজস্ব প্রতিবেদক: - dailyjanatarshakti
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় ​নিজস্ব প্রতিবেদক:

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময়
​নিজস্ব প্রতিবেদক:

​কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
​আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে পেশাজীবী সমাজের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
​বৈঠকে জেলার পেশাজীবী মানুষের কল্যাণ, জনসেবামূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত ইস্যু নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়। পরে জেলা প্রশাসক নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান এবং পেশাজীবী সংগঠনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী আব্দুল্লাহ আল বোখারী ( এ.পি.পি ) জজ কোর্ট, কিশোরগঞ্জ), সিনিয়র সহ-সভাপতি ডা. মাসূদ রানা, সহ-সভাপতি অ্যাড. জামাল উদ্দিন খান মার্শাল, সহ-সভাপতি মইনুল খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মীর সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক অ্যাড. সারোয়ার আলমসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি