1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরের শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এডভোকেট তানভির হাসান রানা - dailyjanatarshakti
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

হোসেনপুরের শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এডভোকেট তানভির হাসান রানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
Oplus_131072

হোসেনপুরের শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এডভোকেট তানভির হাসান রানা
​মোঃ জাহিদুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি:
​আসন্ন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক ও আইনাঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তানভির হাসান রানা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
​তিনি ঐতিহ্যবাহী শাহেদল ইউনিয়নের কৃতি সন্তান, প্রথম শ্রেণির ঠিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ সমাজসেবক জনাব সাহাব উদ্দিনের সুযোগ্য সন্তান।
​এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও দীর্ঘদিন ধরে সেবা করার ব্রত নিয়ে তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণায় স্থানীয় যুবসমাজ ও সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
​নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এডভোকেট তানভির হাসান রানা বলেন, “শাহেদল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সাধারণ মানুষের যেভাবে ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি, তাতে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয় লাভ করব। আমার দীর্ঘদিনের আশা ও স্বপ্ন এলাকার মানুষের সেবা করা। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি।”
​তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ৫নং শাহেদল ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণসহ শিক্ষা এবং স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করব। ইউনিয়নের যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
​বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং আইনি সহায়তাসহ সব ধরনের পদক্ষেপের মাধ্যমে শাহেদল ইউনিয়নকে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিময় মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
​এলাকার সর্বস্তরের জনগণ মনে করছেন, একজন শিক্ষিত, সৎ, নির্ভীক এবং জনবান্ধব তরুণ আইনজীবী ও প্রজ্ঞাবান সমাজসেবক হিসেবে এডভোকেট তানভির হাসান রানা চেয়ারম্যান নির্বাচিত হলে শাহেদল ইউনিয়ন একটি আধুনিক ও আদর্শ ডিজিটাল ইউনিয়নে রূপান্তর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি