শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক
রুবেল মিয়া, (শেরপুর) থেকে :
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শ্রীবরদী উপজেলার মাখিয়াপাড়া নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় এসব কসমেটিকস আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply