1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২নং সিদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই কবরস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের - dailyjanatarshakti
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

২নং সিদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই কবরস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

২নং সিদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই কবরস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ‘টান সিদলা যুব ও সমাজকল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলার টান সিদলা (মধ্যপাড়া) এলাকায় উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আগামী ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহাঙ্গীর আলম রতন।
​আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের ভূমিকা ও করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জাহাঙ্গীর আলম রতন বলেন, “একটি ইউনিয়নের নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নির্ধারিত শেষ ঠিকানা তথা সুনির্দিষ্ট কবরস্থান।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণ যদি তাকে আমানতের দায়িত্ব দেয়, তবে তিনি নির্বাচিত হয়ে ২নং সিদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটিতেই সুনির্দিষ্ট কবরস্থানের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
​তিনি আরও বলেন, এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। পরিশেষে তিনি ২নং সিদলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
​অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি