1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জনসমুদ্রে রূপ নিল শরিফুল আলমের সমর্থনে মতবিনিময় সভা ‎ - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

জনসমুদ্রে রূপ নিল শরিফুল আলমের সমর্থনে মতবিনিময় সভা ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

‎
‎ মোঃ জাহিদুল ইসলাম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার  জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শরিফুল আলমের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় মানুষের ঢল নেমেছে।
‎
‎সোমবার সন্ধ্যায় চরকাটিহারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে, চরকাটিহারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, ৯ নং ওয়ার্ড কর্তৃক  আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। একপর্যায়ে সভাটি রূপ নেয় জনসমুদ্রে।
‎
‎দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় থাকা এবং বারবার কারাবরণের অভিজ্ঞতা—এসব বিষয় সামনে রেখে সমর্থকেরা শরিফুল আলমের প্রতি তাঁদের সমর্থন তুলে ধরেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎মতবিনিময় সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত সমর্থকদের মধ্যে ছিল নির্বাচনী প্রত্যাশা, ভালোবাসা এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ঘিরে নানা স্বপ্নের কথা।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর আহমেদ জামান।
‎
‎জিনারী ইউনিয়নের মানুষের এই উপস্থিতি ও সমর্থন আগামী নির্বাচনে শরিফুল আলমের মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁর সমর্থকেরা।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি