শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রুবেল মিয়া, (শেরপুর) থেকে:
শেরপুরের শ্রীবরদীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহুরুল ইসলাম নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম ভুক্তভোগীর সম্পর্কে জেঠা হন। শনিবার দুপুরে বান্ধবীকে খুঁজতে তাঁর বাড়িতে যায় ওই শিক্ষার্থী। এ সময় বাড়িতে একা ছিলেন জহুরুল। একপর্যায়ে ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2022
Leave a Reply