1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে. এম. মুহিব্বুল্লাহ বচ্চনের সঞ্চালনায় সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসাধারণের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি এম সাইদুল ইসলাম (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি শামছুল আলম শাহিন (দৈনিক শতাব্দীর কণ্ঠ), আনম তানভীর হায়দার ভূঁইয়া (দৈনিক আমার বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক এস কে রাসেল (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক হৃদয় (দৈনিক খোলা কাগজ), কোষাধ্যক্ষ আরিফুল হাসান আরজু (দৈনিক মানবকণ্ঠ), কার্যকরী সদস্য আছাদুজ্জামান খন্দকার (দৈনিক কালের কণ্ঠ), তরীকুল হাসান শাহীন (দৈনিক ইত্তেফাক), রাজন সরকার (দৈনিক সংবাদ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

সভায় উন্মুক্ত আলোচনা শেষে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার জনস্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি