1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। - dailyjanatarshakti
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ।

প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারীদের কিভাবে সঠিক ও স্বচ্ছভাবে পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে, ফ্যামিলি কার্ডের অ্যাপস ব্যবহার, ডাটা এন্ট্রি এবং মাঠ পর্যায়ে কাজ করার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে অনলাইন সিস্টেমের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক প্রশিক্ষকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো সহজেই সরকারি সুবিধার আওতায় আসবে। জনস্বার্থে এই কার্যক্রম শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করতে সকল তথ্য সংগ্রহকারীকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি