অপরাধমুক্ত শান্তিপূর্ন কিশোরগঞ্জ গড়তে জেলা পুলিশ কাজ করছে, বললেন কিশোরগঞ্জ পুলিশ সুপার।
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (০৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহোদয়ের দিকনির্দেশনায় কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অপরাধমুক্ত শান্তিপূর্ন কিশোরগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ। কিশোরগঞ্জ জেলার মানুষকে সু-শৃংখলভাবে রাখতে পুলিশ নিরলস কাজ করছে।’
পরিচালক ও বিশেষ প্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
© All rights reserved © 2022
Leave a Reply