1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা - dailyjanatarshakti
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

হোসেনপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

হোসেনপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
​মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আবু হাশিম সবুজ।
​সভায় জানানো হয়, এ বছর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
​প্রস্তুতিমূলক এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজাহিদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলীম উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস কে শাহীন নবাব।
​এ ছাড়া আনসার-ভিডিপি ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি