1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লিবিয়ার বেনগাজী চেম্বারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক বৈঠক। ওয়াসিম কামাল লিবিয়া৷ - dailyjanatarshakti
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

লিবিয়ার বেনগাজী চেম্বারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক বৈঠক। ওয়াসিম কামাল লিবিয়া৷

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

লিবিয়ার বেনগাজী চেম্বারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক বৈঠক।
ওয়াসিম কামাল লিবিয়া৷
———————-
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ
লিবিয়ার বেনগাজী চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের প্রেসিডেন্ট জনাব মুনইম নাজি আল-সাইতির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বেনগাজী চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বেনগাজী চেম্বারের প্রেসিডেন্ট জনাব মুনইম নাজি আল-সাইতি চেম্বারের কার্যক্রম এবং বেনগাজী ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে চলমান অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন এবং উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তিনি চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং রপ্তানি সক্ষমতা সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি তৈরি পোশাক, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় রপ্তানি ও বিনিয়োগ খাত তুলে ধরেন। তিনি দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা জোরদারে দূতাবাসের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি আগামী ১৮–১৯ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য BATEXPO 2026-এ অংশগ্রহণের জন্য বেনগাজী চেম্বারকে আমন্ত্রণ জানান।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং অংশীদারিত্বের নতুন সুযোগ অনুসন্ধানে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি