1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিকলীতে আসন্ন দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। - dailyjanatarshakti
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নিকলীতে আসন্ন দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

নিকলীতে আসন্ন দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।।

জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের নিকলীতে আসন্ন শারদীয়া দুর্গা পূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে, নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে (৮ অক্টোবর ২০২৬) রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলার নির্বাহী অফিসার শামীম আরা’র সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট বদরুল মোমেন মিঠু, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ রিমান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি, আনসার ভিডিপি অফিসার, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কিশোরগঞ্জ জেলার আহবায়ক বাবু তাপস সাহা অপু,নিকলী  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, নিকলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজল কুমার দাস,নিকলী উপজেলার উনিশ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গণ সুশীল সমাজের লোকজন সহ নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ প্রমুখ,দুর্গাপুজা প্রস্তুতিমুলক সভার সভাপতি নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা সকলের উদ্দেশ্য বলেন উৎসব সবার, সকলে মিলে মিশে একসাথে থেকে আনন্দ উপভোগের মাধ্যমে শেষ করেন,কেউ যেন  কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় দলমত নির্বিশেষে আমরা সকলেই মানুষ, উৎসবটাও সবার মিলে মিশে একসাথে থেকে করলে আনন্দটা বেশি করা যায়,পূজা মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেরাও করার পরামর্শ দেন, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা অবশ্যই লাগবে,এছাড়াও সেচ্ছাসেবক গণ পালাক্রমে নিরাপত্তা নিশ্চিত করবে,পরিশেষে সকলের মঙ্গল কামনা ও দুর্গা পুজার সফলতা কামনা করেন,নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন বিএনপির নেতাকর্মীরা সব সময় পূজা মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করণে সার্বক্ষণিক সহযোগিতা করেন, আমি এবং সাধারণ সম্পাদক  সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা নিকলী উপজেলার প্রতিটি  মন্দিরে গিয়ে সকলের খোঁজ খবর নিই,দূর্গা পূজা আসলে আমাদের সকলের কাছেই ভালো লাগে একটা আনন্দ উপভোগ করি,সবাই সবার সাথে দেখা হয় কথা হয় প্রাণবন্ত অবস্থা থাকে, দলমত নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবার,নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন আমরা ছোট্ট বেলা থেকে এই উৎসব উপভোগ করে আসছি,এটা আমাদের সকলের আমি আমার দলের প্রায় সকলেই প্রতিটি মন্দিরে গিয়ে পরিদর্শন করে আসি,সকলেই সর্তকতার সহিত উৎসবটি পালন করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি