সম্প্রতি প্রবাস থেকে ‘দৈনিক জনতা শক্তি’ পত্রিকার প্রতিনিধিকে নিশ্চিত করে তিনি জানান, সিদলা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “অবহেলিত এই এলাকার জনগণের মৌলিক নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এবং সার্বিক সামাজিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
আলহাজ্ব করিম সিদ্দিকী দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। সমাজকল্যাণমূলক কাজ, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক মানবাধিকার, পরিবেশ ও সাংবাদিক সোসাইটি (মাপসাস) কর্তৃক মর্যাদাপূর্ণ ‘গোল্ড মেডেল মহাত্মা গান্ধী-২০১৯’ পুরষ্কারে ভূষিত হন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দূর প্রবাসে থাকলেও তিনি সিদলা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। একই সাথে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নামা আলহাজ্ব করিম সিদ্দিকী এলাকার সাধারণ মানুষ, তরুণ সমাজ ও সর্বস্তরের ভোটারের কাছে দোয়া, সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply