পার্বত্য চট্টগ্রামে সেনাপ্রধানের সেনা ক্যাম্প পরিদর্শন
রাঙ্গামাটি (বিশেষ প্রতিনিধি):
দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রাঙ্গামাটি অঞ্চল পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) তিনি রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার তীব্র প্রশংসা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যরা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার জন্য তিনি সবাইকে আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ার দিকনির্দেশনা দেন।
এ সময় সেনাপ্রধানের সাথে ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব এবং সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply