1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ: এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন - dailyjanatarshakti
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নান্দাইলে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ: এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

– তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন ৯৬.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রীজের এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, ব্রীজ ও এপ্রোচ সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে রাজগাতি ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি