মোঃ রবিউল আউয়াল কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩০ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্ব, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ মোস্তারী কাদেরী।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিবেশনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
© All rights reserved © 2022
Leave a Reply