1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নবাগত ইউএনওর মত বিনিময় সভা অনুষ্ঠিত মোছা মুসলিমা আক্তার - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

হোসেনপুরে নবাগত ইউএনওর মত বিনিময় সভা অনুষ্ঠিত মোছা মুসলিমা আক্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View

হোসেনপুরে নবাগত ইউএনওর মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোছা মুসলিমা আক্তার
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ সকল ধর্মযাজকদের সম্মানী প্রদান কর্মসূচী বাস্তবায়নে গুরুত্ব তুলেধরে বিষদ আলোচনা করা হয়। উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিন বলেন বিএনপি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জুলাই যুদ্ধা ও নির্যাতিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করে অসহায় নিরীহ জনগনের পাশে দাড়ানোর আহবান জানান। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইইপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,
এ আই খান শিবলু, শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বকর ছিদ্দিক বাক্কার, উপজেলা যুবদলের আহবায়ক সাফায়াত হোসেন সম্রাট, ছাত্রদলের আহবায়ক আবু নাঈম, পৌর ছাত্র দলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি সাধারন সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের ২য়পর্বে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি