1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌর এলাকায় ভারী বর্ষণে সড়ক ভাঙ্গন, জনদুর্ভোগ চরমে - dailyjanatarshakti
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

হোসেনপুর পৌর এলাকায় ভারী বর্ষণে সড়ক ভাঙ্গন, জনদুর্ভোগ চরমে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ Time View

হোসেনপুর পৌর এলাকায় ভারী বর্ষণে সড়ক ভাঙ্গন, জনদুর্ভোগ চরমে

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‎টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির পানির প্রবল স্রোতে পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর ডাক বাংলো সড়কের বড় অংশ ধসে গিয়ে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

‎রোববার (১২ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির পানি ওই গর্ত দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

যেকোনো সময় সড়কের অবশিষ্ট অংশও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন।

‎এছাড়াও বিভিন্ন বাসা বাড়িতে পানি ডুকে পরায় বিপাকে পরছেন পৌরবাসী।

জানতে চাইলে হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বলেন, ভাঙ্গনকৃত সড়কে বালুর বস্তা ফেলে সাময়িক ভাবে সংস্কারের উদ্যোগ নেয়া হবে এবং জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি