1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি - dailyjanatarshakti
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ কে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টায় ভৈরবের দুর্জয় মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ভৈরব উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ কে গুলি করে হত্যার ঘটনা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের অধিকার, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থের নানা বিষয় তুলে ধরেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ভৈরব উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সহসভাপতি মোঃ জাকির হোসেন, নাগর টিভির চেয়ারম্যান মোঃ শামসুল হক মামুন, সমাজকর্মী মোঃ বাবু মিয়া, বিএমইউজে ভৈরব উপজেলা শাখার নির্বাহী সদস্য মোঃ মুসফিকুর রহমান, মানবাধিকারকর্মী মোঃ আবুবকর ছিদ্দিক, মানবাধিকারকর্মী মোঃ আক্তার মাস্টারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সহকর্মীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি