প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান খানের পারিবারিক কবরস্থান জিয়ারত করেছেন
রবিবার (১৮ অক্টোবর) তিনি কামরুজ্জামান খানের বাসভবন সংলগ্ন খান বাড়ির পারিবারিক কবরস্থানে উপস্থিত হন। সেখানে তিনি প্রয়াত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেনকবরস্থান জিয়ারত শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কামরুজ্জামান খানের বাসভবনে কিছু সময় অবস্থান করেন এবং খান পরিবারের সদস্যসহ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনশহিদুল কায়সার শহীদ সদস্য সচিব, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলআবুল হাসিম সবুজ যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপিমাহাবুব রহমান —সাবেক মেয়র ও যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপিমোঃ ফরিদ যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপিসাইফুল ইসলাম সভাপতি, হোসেনপুর উপজেলা নবীন দলমোঃ শফিকুল ইসলাম শফিক —সভাপতি, সিদলা ইউনিয়ন বিএনপিশওকত হোসেন আহ্বায়ক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলমোঃ সম্রাট হোসেন আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদলইমরান খান সদস্য সচিব, হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলসৈয়দুজ্জামান খান — সদস্য সচিব, জিয়া পরিষদএছাড়াও খান পরিবারের সদস্য সৈয়দুজ্জামান খান, রাসেল খান, রাহাত খান দিপু ও সনি খানসহ হোসেনপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply