1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সত্য প্রকাশের পথে হুমকি নয়, প্রয়োজন সম্মান ও সহনশীলতা - dailyjanatarshakti
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সত্য প্রকাশের পথে হুমকি নয়, প্রয়োজন সম্মান ও সহনশীলতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

সত্য প্রকাশের পথে হুমকি নয়, প্রয়োজন সম্মান ও সহনশীলতা
মোঃ রবিউল আউয়াল হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব বলেন জনগণের দুর্ভোগ, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই যেন শুরু হয় একের পর এক চাপ, হুমকি, অপপ্রচার ও হয়রানি। এটাই যেন আজকের বাস্তবতা। সংবাদ কখনো কারও পক্ষে যায়, কখনো কারও বিপক্ষে—কারণ সাংবাদিকতার মূল লক্ষ্য ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা নয়, বরং সত্য ও জনস্বার্থ তুলে ধরা।
সংবাদ প্রকাশের পর প্রশংসা যেমন আসে, তেমনি আসে সমালোচনা। কিন্তু সমালোচনার নামে হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা, ব্যক্তিগত আক্রমণ কিংবা বিভিন্ন স্বার্থান্বেষী মহলের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একজন দায়িত্বশীল সাংবাদিক অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য সংগ্রহ করে তথ্য-প্রমাণের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। এটি তাঁর পেশাগত ও নৈতিক দায়িত্ব। তাই সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে দোষারোপ করা বা ভয়ভীতি প্রদর্শন করা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।
মতের ভিন্নতা থাকতেই পারে, তবে সেই ভিন্নতা হোক যুক্তি, তথ্য ও শালীনতার ভিত্তিতে। ব্যক্তিগত বিদ্বেষ, অপপ্রচার কিংবা হুমকি কখনোই একটি সভ্য সমাজের ভাষা হতে পারে না।
সত্য প্রকাশের পথ কখনোই সহজ ছিল না, তবুও দায়িত্বশীল সাংবাদিকরা তথ্য, প্রমাণ, ন্যায় ও জনস্বার্থের পক্ষেই কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি