1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে পুলিশের সফল অভিযান: ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

তাড়াইলে পুলিশের সফল অভিযান: ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

​মোঃ রবিউল আউয়াল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাড়াইল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
​আজ ০৭ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) রাত ০৩:৩০ ঘটিকায় তাড়াইল থানাধীন জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার এলাকার জনৈক হাদিছ মিয়ার মুদির দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।
​থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে মোট ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তাড়াইলসহ আশেপাশের এলাকায় গোপনে ক্রয়-বিক্রয় করে আসছিল।
​তাড়াইল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি