1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের আবেদন - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ Time View

ওয়াসিম সোহাগ, তাড়াইল প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪২ নম্বর পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এক শিক্ষিকার অন্যত্র বদলির দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা।

গত ১০ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জমা দেওয়া আবেদনে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীম আরা (শাম্মী)-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। আবেদনে বলা হয়, তাঁর দায়িত্ব পালনের ধরন ও আচরণ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হছে।
অভিভাবকদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষিকা অনেক সময় নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন এবং পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত মনোযোগী থাকেন। এছাড়া সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পরিবর্তে বিভিন্ন বিষয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনার মাধ্যমে কর্মপরিবেশে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতে গেলে অনেক অভিভাবক প্রত্যাশিত সহযোগিতা ও সম্মানজনক আচরণ পান না। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাঁর স্বামীর ঘন ঘন হস্তক্ষেপও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগকারীরা দাবি করেন।
আবেদনকারীরা উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যালয়ের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, বিভক্তি ও অসন্তোষ দূর করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষিকার বদলি প্রয়োজন।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন অভিভাবক ও গ্রামবাসীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা শামীম আরা (শাম্মী)র সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাই সংযোগ পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলায় বর্তমানে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকায় পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ততা রয়েছে। ফলে তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি