1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে লোকজ্ঞান ও লোকসংস্কৃতি সংরক্ষণে কপিরাইট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে লোকজ্ঞান ও লোকসংস্কৃতি সংরক্ষণে কপিরাইট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ Time View

মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি

১৮ জুন বৃহস্পতিবার বাংলাদেশ কপিরাইট অফিস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সংরক্ষণ, চর্চা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আরশাদ ইমাম। সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. ইশতিয়াক ইমন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মনজুরুর রহমান।

অনুষ্ঠানে প্রখ্যাত লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী ও হাশেম বয়াতী, সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার লোকশিল্পী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আরশাদ ইমাম
বলেন, দেশের সমৃদ্ধ লোকজ্ঞান ও লোকসংস্কৃতির সুরক্ষায় কপিরাইট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৃষ্টিশীল ব্যক্তিদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের ন্যায্য রয়্যালটি নিশ্চিত করতেও এ আইন কার্যকর ভূমিকা রাখবে।

প্রখ্যাত পালাগানের শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী বলেন, “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল লোকজ সংস্কৃতির আতুরঘর। সংস্কৃতি ছাড়া কোনো জাতি ও দেশ এগিয়ে যেতে পারে না। আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতিই দেশের অন্যতম মূল্যবান সম্পদ। অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, তাহলেই লোকজ সংস্কৃতি রক্ষা সম্ভব হবে।”

আলোচনায় বক্তাগণ লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংগীত, পালাগান, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সাথে কপিরাইট আইন-২০২৩ এর কার্যকর বাস্তবায়ন ও ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও কপিরাইট কর্মকর্তাদের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার সকল শিল্পী, সাহিত্যিক ও কলাকুশলীদের কপিরাইট আইনের আওতায় নিবন্ধন করে তাদের সৃষ্টির স্বত্ব সংরক্ষণের আহ্বান জানানো হয়। তারা বলেন, এ আইনের মাধ্যমে সৃষ্টিশীল ব্যক্তি ও শিল্পীরা সহজেই তাদের সৃষ্টিকর্মের মালিকানা ও রয়্যালটি নিশ্চিত করতে পারবেন।

সেমিনারে লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার রক্ষায় সরকার, শিল্পী সমাজ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি