1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্যকে হোসেনপুরে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা - dailyjanatarshakti
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্যকে হোসেনপুরে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ০ Time View

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ শাহীনকে হোসেনপুরের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ শুক্রবার ৫ জুন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এই সৌজন্য মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
​এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেন (জুলাই যোদ্ধা) এবং হোসেনপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস।
​কেন্দ্রীয় যুবদলের কমিটিতে অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ শাহীন স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন, এই মূল্যায়নের মাধ্যমে হোসেনপুরে জাতীয়তাবাদী শক্তি আরও গতিশীল ও বেগবান হবে। মিষ্টি মুখ করানোর সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং হাসির রোল পড়ে যায়।
​অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি