1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা: ভর্তুকি মূল্যে মিলবে চিনি, ডাল ও তেল। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

হোসেনপুরে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা: ভর্তুকি মূল্যে মিলবে চিনি, ডাল ও তেল।

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৪ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র রমজান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) বিকেলে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এ ট্রাক সেল কার্যক্রমে ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স ফারুক ট্রেডার্স। উদ্বোধনী দিনে শত শত নিম্নআয়ের মানুষ লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করেন।

টিসিবি নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় যা অনেক কম।

উদ্বোধনকালে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবসময় কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্নআয়ের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য টিসিবির ট্রাক সেল চালু করা হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কারসাজি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”

তিনি আরও বলেন, “ডিলার ব্যতীত টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় দণ্ডনীয় অপরাধ। কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ক্রেতাদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহের আহ্বান জানান।

টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা গৃহিণী রহিমা বেগম বলেন, “বাজারে তেল ১৯০ টাকা, ডাল ১২০ টাকা। এত দামে কিনে সংসার চালানো কঠিন। টিসিবির ট্রাক আইছে বইলা কম দামে কিনতে পারতাছি। সরকারকে ধন্যবাদ।”

রিকশাচালক আব্দুল সিদ্দিক মিয়া বলেন, “ ঈদ উপলক্ষে প্রতি দিন যদি এই গাড়ি আসে তাইলে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হইবো। ইউএনও স্যার নিজে দাঁড়াইয়া থাইকা বিক্রি তদারকি করতাছেন, এটা ভালো লাগছে।”

ডিলার মেসার্স ফারুক ট্রেডার্সের প্রতিনিধি মো: ফারুক মিয়া জানান, সপ্তাহে ৩ দিন হোসেনপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ – প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, ডিলার প্রতিনিধি মোঃ ফারুক মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি