1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৪ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেফতার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে হোসেনপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১১মে ২০২৬) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে হোসেনপুর ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ বলে সম্বোধন করা হয় এবং পুলিশ দিয়ে গ্রেফতার ও লাঞ্ছিত করা হয়। যা অত্যন্ত অপমানজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে
বক্তারা সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন বন্ধ করে সম্মানজনক পরিচয় নিশ্চিত করতে হবে।
২. হাসপাতাল ও ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৩. ঢাকা মেডিকেলে গ্রেফতারকৃত প্রতিনিধিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধ করতে হবে।
৪. কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
৫. ফারিয়ার সঙ্গে আলোচনা ছাড়া প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

হোসেনপুর ফারিয়ার সভাপতি মোনতাহার মামুন
বলেন, “আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধি, দালাল নই। ডাক্তারদের নতুন ওষুধের তথ্য দেওয়া আমাদের পেশাগত দায়িত্ব। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। অবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে। নয়তো সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সাধারণ সম্পাদক আর এ সাইফুল ইসলাম বলেন –
“একজন প্রতিনিধি স্নাতক বা স্নাতকোত্তর পাস করে চাকরিতে যোগ দেয়। তাকে দালাল বলা গোটা শিক্ষিত সমাজকে অপমান করার শামিল। সরকারের কাছে দাবি, দ্রুত নীতিমালা করে আমাদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন।”

এছাড়াও আরও বক্তব্য রাখেন – সাংগঠনিক সম্পাদক :মো:হাবিবুর রহমান, সম্মানিত সদস্য আমিনুল ইসলাম রুবেল, মতিউর রহমান, জাহাঙ্গীর আলম,আজিজুল ইসলাম পলাশ,আকরাম হোসেন, মো:মুরাদ, নাদিম, দীপন মোদক,মো:সাদেক
মো: সেলিম রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি