1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ Time View

জনতার ডেক বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ৯মে সন্ধ্যায় জেলা কার্যালয়ে । সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসুদ রেজা। এছাড়াও বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী- জেলা সমন্বয়ক আলাল মিয়া, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উপজেলা আহবায়ক জমির উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উপজেলা আহবায়ক এবায়দুল ইসলাম।।সভা পরিচালনা করেন এমদাদুল হক মজনু। সভায় বক্তারা চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ক্ষেতমজুরদের ন্যায্য মজুরি ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও অনাবৃষ্টির প্রভাবে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে কৃষকের স্বপ্নের ফসল পানিতে তলিয়ে গেছে এবং অনেকে চরম আর্থিক সংকটে পড়েছেন। বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ, বিনামূল্যে সার-বীজ বিতরণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে কৃষক-ক্ষেতমজুরদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি