মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি| ঢাকা
আরামবাগ, ফকিরাপুল ও মতিঝিল এলাকার গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তার হাতে একটি সুদৃশ্য ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
উল্লেখ্য যে, মো. আব্দুস সালামের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তার নিজ এলাকা মতিঝিল, আরামবাগ ও ফকিরাপুলসহ পুরো দক্ষিণ সিটি এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসীর প্রত্যাশা, একজন অভিজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং অর্পিত দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সাথে এক সৌজন্য বিনিময় ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2022
Leave a Reply