1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ Time View

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ ==================================
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানদার দোকান স্থাপন করে এ সকল দোকানদারদের ও অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ পরিচালনা করা হয় বিশেষ অভিযানের মাধ্যমে।
৪ মে ২০২৬ সোমবার সকালে এই বিশেষ অভিযান পরিচালনা করেন দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারেনটেনডেন্ট এ.বি.এম জিয়াউল হক ও দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এই বিশেষ অভিযান পরিচালনা করার সময় সহযোগিতা করেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনী, স্টেশনের দায়িত্বে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ ও জিআরপি থানা পুলিশ সদস্যগণ। অভিযান পরিচালনা করার সময় রেলওয়ে স্টেশন গেট সংলগ্ন জায়গা গুলোতে অবৈধভাবে যে সকল বিভিন্ন দোকান রয়েছে সেই সকল দোকানদারদের সতর্ক প্রদান করে উচ্ছেদ করা হয়। বিশেষ অভিযান শেষে অটোচালকদের নিয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সতর্কতা এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সতর্কতা ও দিক নির্দেশনা মূলক বক্তব্যে বিশেষ করে তুলে ধরেন গভীর রাতে যে সকল ট্রেন আসে এই ট্রেনের যাত্রীদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেয়ার বিষয়ে গুরুত্ব ভূমিকা পালন করতে হবে। অটো চালকদের আরও বলেন, ভোররাত্রিতে ফাঁকা কোন নির্জন জায়গায় গেলে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়, তাই রাত্রি কালিন যাত্রীদের বিশেষ করে যে সকল ট্রেনের যাত্রী রাত ৩ টার পর স্টেশনে নামেন তাদের ভোর পর্যন্ত স্টেশনে থাকার জন্য অনুরোধ করতে হবে। সূর্য উঠার পর তাদের বাড়ি বা গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন আমি আশাবাদী। এছাড়াও সুযোগ বুঝে যাত্রীদের অতিরিক্ত ভাড়া যেন নেয়া না হয় সে বিষয়টিও নজর দেওয়া হবে আমরা জিআরপি থানার পুলিশ এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে। তাই আপনারা যারা অটো চালক রয়েছেন গভীর রাতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় যেন না করতে পারেন এজন্য সব সময় আপনাদের প্রতি আমাদের পুলিশ সদস্যরা নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি