কিশোরগঞ্জ প্রতিনিধি.
“হৃদয়ে বাংলার মুখ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার (২ মে) সকালে ১১ টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ মো. মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সিনিয়র সহ সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, জেলা যুবদল এর সভাপতি খুসরুজ্জামান শরীফ। এছাড়াও বিভিন্ন ইউনিটের সাংবাদিক, রাজনীতি ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যাক্তি বর্গ অনুষ্ঠানে বক্তব্য করেন। অনুষ্ঠানে বক্তাগণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ের মধ্যে দেশের প্রথম সারির অন্যতম অবস্থানে পৌঁছেছে । বৈষম্যহীন সমাজ গঠনে গঠনমূলক সমালোচনা করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এবং সরকারের কাজে কোথাও অনিয়ম দুর্নীতি দেখলে সচেতনভাবে তা সংশোধনে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি। দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা।
© All rights reserved © 2022
Leave a Reply