হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলারপরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান, আমিনুল হক, আমীর হোসেনপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাবেক অধ্যাক্ক এ বি এম সিদ্দিক চঞ্চল, পৌর বিএনপি র সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু নাঈম পৌর ছাত্র দলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস প্রমুখ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে হোসেন পুর উপজেলা শাখা সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাবসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া
মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন,উপজেলা রাজমেস্ত্রী ও রাজমেস্ত্রী সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃসকল সদস্য,নির্মাণ শ্রমিক ইউনিয়ন,মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন,দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নে নানা শ্রমজীবী সংগঠন,সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply