1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার - dailyjanatarshakti
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর, (কিশোরগঞ্জ) অবসরপ্রাপ্ত দফাদার ও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান দফাদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হোসেনপুর শাখার যৌথ আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার ভুমি মোহসী মাসনাদ । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম,
আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, ইউনোও অফিসে সিও স্বপন চন্দ্র বর্মন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ শফিকুল ইসলাম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ মুজিবুর রহমান দফাদার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু একজন দফাদারই ছিলেন না, ছিলেন গ্রাম পুলিশ সদস্যদের অভিভাবক। কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে তিনি দফাদার ও গ্রাম পুলিশদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে গ্রাম পুলিশরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে সফল হয়েছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভুমি মোহসী মাসনাদ বলেন, গ্রাম পুলিশরা প্রশাসনের চোখ ও কান। আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি তথ্য আদান-প্রদান এবং তৃণমূলে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে তাদের ভূমিকা অপরিসীম। মুজিবুর রহমান দফাদার সারাজীবন সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন। তার অবসর জীবন সুখের ও শান্তির হোক এই কামনা করি।

সংবর্ধনার অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে মোঃ মুজিবুর রহমান দফাদার বলেন, আমি চাকরিতে যোগ দিয়েছিলাম একবুক স্বপ্ন নিয়ে। সহকর্মীদের ভালোবাসা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আজ আপনারা যে সম্মান দিলেন তা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি যতদিন বাঁচবো গ্রাম পুলিশ ভাইদের কল্যাণে কাজ করে যাব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী দফাদারকে ফুলের তোড়া, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার, মহল্লাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী এই গুণী কর্মকর্তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানিয়ে বক্তারা বলেন, তার কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের গ্রাম পুলিশদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি