নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর | ২৭ এপ্রিল, ২০২৬
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অদ্য সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারের তালিকায় যারা শ্রেষ্ঠএ বছর হোসেনপুর উপজেলা পর্যায়ে মাধ্যমিক শাখায় বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন:
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ প্রধান শিক্ষক: কাজী আছমা বেগম (প্রধান শিক্ষিকা, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়)।
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক: মোহাম্মদ রাজিব মাহমুদ।
শ্রেষ্ঠ শিক্ষার্থী: মারিয়াম জাহান জাইফা।
অন্যান্য ক্যাটাগরি: মিফতাহ জামান, পৃথিবী ভৌমিক সহ অন্যান্য কৃতি ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সারসংক্ষেপঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হোসেনপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাহিদ ইভা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থনাপুরস্কার প্রাপ্তির পর হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাহিদ ইভা এবং উপজেলা শিক্ষা পরিবারের অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
”আমাদের এই অর্জন পুরো প্রতিষ্ঠান এবং হোসেনপুরবাসীর। অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
© All rights reserved © 2022
Leave a Reply