1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেতকায় বেকারিতে ভোক্তা অধিকার অভিযান তারিখ-মেয়াদ ছাড়াই পণ্য বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা - dailyjanatarshakti
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বেতকায় বেকারিতে ভোক্তা অধিকার অভিযান তারিখ-মেয়াদ ছাড়াই পণ্য বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না থাকায় এ ব্যবস্থা নেয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টার মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘আল্লাহর দান বেকারি’তে দেখা যায়, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হলেও সেগুলোর মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও ওজন উল্লেখ করা হয়নি। এতে ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় বেকারির মালিক মোহাম্মদ আজিজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে সকল খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি