মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ১২ ঘণ্টাব্যাপী সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে গত ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার ওসি মোঃ আব্দুল হান্নান জানান, থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাড়াশি অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply