1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে বোরো ধান প্রদর্শনীর নমুনা শষ্য কর্তন - dailyjanatarshakti
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

অষ্টগ্রামে বোরো ধান প্রদর্শনীর নমুনা শষ্য কর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

মো.আলী রহমান খান
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম হাওরে বোরো ধান প্রদর্শনীর নমুনা শষ্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা ব্লকে কৃষি সম্প্রসারন অধিদপ্তর অষ্টগ্রাম এ নমুনা শষ্য কর্তনের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকারের সভাপতিত্বে উক্ত নমুনা শষ্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্প ঢাকা অঞ্চলের প্রকল্প পরিচালক ড. আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্প ঢাকা অঞ্চলে ট্রেনিং কো-অর্ডিনেটর ওবায়েদুল হক রেজা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার এ প্রতিনিধিকে জানান, এ বছর অষ্টগ্রাম উপজেলায় ২৪১১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উচ্চ ফলন ও রোগবালায়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় কৃষকরা এখন হইব্রীড ধান আবাদের দিকে ঝুকছে। সিনজেনটা ১২০৫ জাতের ধানটি মোটা আকৃতির। এ জাতটি ভালো পরিচর্যার মাধ্যমে বিঘা প্রতি ৩৪মণ পর্যন্ত ফলন দিতে পারে। আগামী বছরগুলোতে হাইব্রীড ধানের আবাদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি