মোঃ মিজানুর রহমান প্রতিনিধি | কিশোরগঞ্জ
আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনতার চেয়ারম্যান নাজমুল আলম।
এক বার্তায় তিনি বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিটি শিক্ষার্থী তাদের মেধার প্রতিফলন ঘটাবে—এটাই আমার প্রত্যাশা। কিশোরগঞ্জ সদর উপজেলাসহ সারাদেশের সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ সমাজ। পরীক্ষার্থীরা যেন ভয়ভীতিহীন পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের ধৈর্য ধারণ করে সন্তানদের সাহস জোগানোর আহ্বান জানান।
পরিশেষে, তিনি সকল পরীক্ষার্থীর শারীরিক সুস্থতা ও পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply