1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মনোনীত হলেন ২ নং সিদলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মনোনীত হলেন ২ নং সিদলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

​মোঃ মাহবুবুল আলম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে হোসেনপুর উপজেলা বিএনপির নতুন সদস্য মনোনীত হয়েছেন ২ নং সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।
​দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব তুলে আনার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আবুল বাশার দীর্ঘ দিন ধরে সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি একাগ্রতার স্বীকৃতি স্বরূপ তাকে উপজেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​নব-মনোনীত সদস্য আবুল বাশার এক প্রতিক্রিয়ায় জানান, “আমাকে হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি আজীবন কাজ করে যাব।”
​তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সিদলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার এই অন্তর্ভুক্তি হোসেনপুরে দলের সাংগঠনিক ভিতকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি