1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নীতিমালা লঙ্ঘনের দাবি - dailyjanatarshakti
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

হোসেনপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নীতিমালা লঙ্ঘনের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

হোসেনপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নীতিমালা লঙ্ঘনের দাবি

মোঃ রবিউল আউয়াল ​কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র পরিচালনা কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিদ্যমান নীতিমালা লঙ্ঘন করে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘটনায় স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ‘পরীক্ষা পরিচালনা নির্দেশিকা’ অনুযায়ী কেন্দ্র কমিটি গঠনের স্পষ্ট নির্দেশনা থাকলেও এই প্রতিষ্ঠানে তা মানা হয়নি। নীতিমালায় সিনিয়র ট্রেড ইনস্ট্রাক্টরদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা থাকলেও, রহস্যজনকভাবে তাদের সরিয়ে একজন জুনিয়র সহকারী শিক্ষক (ট্রেড) এবং একজন জুনিয়র সহকারী শিক্ষক (গণিত)-কে গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্র কমিটি হবে ৪ সদস্য বিশিষ্ট। যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার। সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। কিন্তু অভিযোগ উঠেছে, অভ্যন্তরীণ কাজের সুবিধার্থে বা বিশেষ কাউকে সুবিধা দিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এই কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সিনিয়র শিক্ষকদের দাবি, নিয়মবর্হিভূতভাবে জুনিয়রদের হাতে পরীক্ষার দায়িত্ব অর্পণ করায় পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, “বোর্ডের স্পষ্ট নীতিমালা থাকার পরও কেন সিনিয়রদের এড়িয়ে জুনিয়রদের রাখা হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

বিষয়টি নিয়ে কেন্দ্র কমিটির চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোর্ডের নির্দেশনার বাইরে গিয়ে কোনো কমিটি করার সুযোগ নেই।
​উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ এপ্রিল বোর্ড থেকে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে ফরম পূরণ থেকে শুরু করে কেন্দ্র কমিটির গঠনতন্ত্র কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছিল।এমতাবস্থায় হোসেনপুরের এই বিতর্কিত কমিটি পুনর্গঠন করার দাবি সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি