1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ টাকা জরিমানা ও সরকারি কোষাগারে জমা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ টাকা জরিমানা ও সরকারি কোষাগারে জমা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

সঞ্জিত চন্দ্র শীল
নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের হোসেনপুরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১ এপ্রিল বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

জানা যায় সকালে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার সংগৃহীত টাকা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
​এছাড়া জনস্বার্থে পরিচালিত এই অভিযানে ইশা ফিলিং স্টেশন ও দিদার ফিলিং স্টেশনে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। একই সাথে গাড়ির তেল সংগ্রহ করতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মোটরসাইকেলে তল্লাশি চালায়। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি উত্তোলন ও সড়ক আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি