1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

​নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ) | ২৬ মার্চ, ২০২৬
​মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে মার্চ ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
​এই উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খান হোসেনপুর উপজেলাবাসীসহ দেশের সকল স্তরের জনগণকে স্বাধীনতা দিবসের  পুষ্পস্তবক।
​এক বিবৃতিতে তিনি বলেন, “২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পাশাপাশি শ্রদ্ধা জানাই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি।”
​উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা জানান, হোসেনপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা  জিয়া মঞ্চ  আহবায়ক জনাব গোলাম কিবরিয়াসহ  স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​শুভেচ্ছা বার্তায় মোঃ কামরুজ্জামান খান আরও উল্লেখ করেন যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে হোসেনপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি