মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছেন, সেই সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মানুষদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। একই সঙ্গে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।
স্বাধীনতার এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের সম্মিলিত লক্ষ্য।
আমি আশা করি, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখবে।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ শওকত আজিজ
ভারপ্রাপ্ত আহ্বায়ক
ঢাকা মহানগর দক্ষিণ জাসাস
প্রতিষ্ঠাতা আহবায়ক
পাওয়ার অব ইয়ুথ
সহ সাংগঠনিক সম্পাদক
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি
© All rights reserved © 2022
Leave a Reply