1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভৈরবে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ভৈরবে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১ Time View

 

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, জেলা পুলিশের নির্দেশনা এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির। এসময় তাঁর সঙ্গে অন্যান্য পুলিশ সদস্য ও ফোর্স অংশ নেন।

অভিযান চলাকালে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি