নবজাগৃতি সামাজিক সংগঠনের আয়োজনে বিশেষ অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, হোসাইনপুর: কিশোরগঞ্জের হোসাইনপুর উপজেলার পুমদী ইউনিয়নে ‘নবজাগৃতি সামাজিক সংগঠন’-এর ব্যবস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: শফিকুল ইসলাম ভূঁইয়া (রিপন)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য (২নং ওয়ার্ড) জনাব মাসুদ আলম।
অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাইকোর্টের আইনজীবী এবং জেলা নিয়ন্ত্রণ শাখা ও পাল্লা অধিদপ্তর, মহাখালী, ঢাকার এক্সিকিউটভ অফিসার জনাব মো: শরিফুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব তাজুল ইসলাম, সাবেক সম্পাদক, জনস্বাস্থ্য কিশোরগঞ্জ।
জনাব জিয়া উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি।
জনাব সোহেল রানা, সভাপতি, গোবিন্দপুর ইউনিয়ন যুবদল।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাবুল চৌধুরী। নবজাগৃতি সামাজিক সংগঠনের এই আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের এমন সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply