1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাসাস নেতা শওকত আজিজ - dailyjanatarshakti
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুর এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাসাস নেতা শওকত আজিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শওকত আজিজ

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।

​শওকত আজিজ হোসেনপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।” তিনি হোসেনপুর এলাকার প্রতিটি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

​বিবৃতিতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি