1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাহেদল এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার করলেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ - dailyjanatarshakti
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শাহেদল এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার করলেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

​ মোঃ রবিউল আউয়াল  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা কারিমুল্লাহ।
​শুক্রবার (১৩ মার্চ) শাহেদল এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি এতিমদের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।
​ইফতারের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে হাফেজ মাওলানা কারিমুল্লাহ বলেন, “এতিমদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। রমজানের এই পবিত্র সময়ে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিনে উপজেলার মানুষের সেবা করতে চাই।”
​ইফতার মাহফিলে এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি